রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান

দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ টাইম ভিউ
দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান
দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

দীর্ঘ দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা হয়েছেন তিনি। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে সপরিবারে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বুধবার মধ্যরাতে লন্ডন ত্যাগ করবেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

তারেক রহমানের আগমনকে ঘিরে দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। বিএনপি জানিয়েছে, বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান, যেখানে তাকে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

বিএনপি নেতৃত্বের প্রত্যাশা, এই সংবর্ধনায় ঢাকায় ৫০ লাখের বেশি নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি হতে পারে। দলের নেতাদের দাবি, তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তাতে উপস্থিতির দিক থেকে এটি অতীতের সব আয়োজনকে ছাড়িয়ে যাবে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও এই গণসংবর্ধনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে আরও জানানো হয়, রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে দলের নেতাকর্মীরা কাজ করছেন। এ ছাড়া সরকারের আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি ইতোমধ্যে পাওয়া গেছে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর