রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান বিএনপির

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

নির্বাচন কমিশন সংস্কারসহ নির্বাচন প্রস্তুতির বিষয়ে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। এছাড়া বিতর্কিত কেউ যাতে সংস্কার কমিশনে আসতে না পারে সেই কথাও বলেছে তারা। শনিবার (৫ অক্টোবর) বিকেলে সরকারি বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে দেড় ঘণ্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

এসময় তিনি বলেন, সংলাপে নির্বাচনের দিনকাল নিয়ে কোন আলোচনা হয়নি। আমরা শুধু রোডম্যাপ চেয়েছি। অন্তবর্তীকালীন সরকার বলছে নির্বাচনটা তাদের প্রথম অগ্রাধিকার।

এসময় তিনি আরও বলেন, সচিবালয়ে চুক্তিভিত্তিক সচিবদের নিয়োগ বাতিল করার পাশাপাশি স্বৈরাচারী সরকারের দোসদের সরিয়ে নিরপেক্ষ প্রশাসন নিয়োগের কথা বলেছি।

এছাড়া, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাজানো সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি। সাবেক এমপি মন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তিরা দেশ ছেড়ে কীভাবে পালাচ্ছে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছি।

কথিত ফ্যাসিবাদ শেখ হাসিনা ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ক্যাম্পেইন চালাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য প্রধান উপদেষ্টাকে ভারতের সাথে আলোচনার করার আবদেন জানিয়েছি। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ উদঘাটন করে এই বিষয়ে সুরাহা করার কথাও আমরা উত্থাপন করেছি।

বিএনপি মহাসচিবের নেতৃত্বে সংলাপে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

এদিন বিকেল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও আছেন—জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

এছাড়াও আজ বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে অনুষ্ঠিতব্য সংলাপে ৬ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে। এরপর বিকাল সাড়ে ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর