শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নির্বাচন কমিশন ঘেরাও করা হবে: নুর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২০২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সম্প্রতি যে দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে তাদের ভুঁইফোঁড় আখ্যা দিয়ে এর প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামী ২৫ জুলাই এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার বিকেলে বিরোধীদের যুগপৎ আন্দোলনের একদফা কর্মসূচির অংশ হিসেবে গণপদযাত্রার শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, ‘শর্তপূরণের পরও গণ অধিকার পরিষদসহ সক্রিয় দলগুলোকে নিবন্ধন না দিয়ে সরকারের পৃষ্ঠপোষকতা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় গড়ে ওঠা দুটি নামসর্বস্ব দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর প্রতিবাদে ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও করবে গণ অধিকার পরিষদ।’

এদিন বিকেল সোয়া ৪টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। তবে পুলিশের বাধায় কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে এসে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি নুরুল হক নুর।

এ সময় তিনি সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ‘জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে, নতুন দুটি ভুঁইফোঁড় দলের অফিস নিয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থা। জেলা ও উপজেলা কমিটি গঠিত হয়েছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোক দিয়ে। সরকার আরেকটি ১৪ ও ১৮ মার্কা নির্বাচন করার জন্য এমন নামসর্বস্ব দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশন আর কমিশন নেই, তারা সরকারের দালালি ও দাসত্ব করে যাচ্ছে। আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর