শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নয়াপল্টনে সমাবেশ করার মৌখিক অনুমতি পেল বিএনপি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৯৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : আগামী বুধবার (১২ জুলাই) ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছ থেকে মৌখিক আশ্বাস পেয়েছে দলটি।

সোমবার (১০ জুলাই) দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ে কমিশনার সঙ্গে দেখা করেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের জন্য একটি লিখিত আবেদন করলে মৌখিক আশ্বাস দেন বলে জানিয়েছে বিএনপি।

ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে জানান, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই নয়াপল্টনে আমরা সমাবেশের আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের সহযোগিতা করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে আমরা লিখিত আবেদন দিয়েছি কমিশনার আমাদের মৌখিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর