বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় এক পরিবারে চার খুন: বাবা-ছেলের পরিকল্পনায় হত্যা, গ্রেপ্তার ৩ অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল : ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের টিআইবি বিএনপির দালাল। তাদের প্রতিটি কথা ও বক্তব্য একপেষে। একটা পক্ষের ওকালতি করে। সরকারের বিপক্ষে যা খুশি বলে। যে ভাষায় বিএনপি কথা বলে, তারাও সে ভাষায় কথা বলে। এ জন্যই বলছি, তারা বিএনপির দালাল।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দি; কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর