শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় ভারত: প্রণয় ভার্মা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ টাইম ভিউ
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় ভারত: প্রণয় ভার্মা

পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার এ আগ্রহের কথা জানিয়েছেন।রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রণয় ভার্মা জানান, ইতিবাচক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে চায় নয়াদিল্লি। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন বার্তা পাঠান এবং সেদিনই তাদের মধ্যে টেলিফোনে কথা হয়।

এছাড়া ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন।

হাইকমিশনার বলেন, এসব উচ্চপর্যায়ের যোগাযোগে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়েও নতুন সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গঠনমূলক সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর