মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে দোহারে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ২০৩৬ সালে টাকার গুরুত্ব কমে যেতে পারে, দাবি ইলন মাস্কের বিশ্বকাপের বিদায়ের পর অভিনয়ে রোনালদো, ‘ডে ওয়ানস’ সিরিজে নতুন চমক শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ঢুকে গেল বাস, নিহত ১

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ টাইম ভিউ
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ঢুকে গেল বাস, নিহত ১
ছবি- সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের গেটসংলগ্ন গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং ধাক্কায় গ্যাস নিয়ন্ত্রণ কক্ষটি আংশিক ধসে পড়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুরের বক্তব্য পাওয়া যায়নি। তবে ট্রাফিক বিভাগের সূত্রে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

একই থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক মানিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর