শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে জামায়াত ও বিরোধী জোটের ওয়াকআউট

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ
রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে জামায়াত ও বিরোধী জোটের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। প্রথম দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদ থেকে ওয়াকআউট করেছে।

ওয়াকআউটের পর সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান রাষ্ট্রপতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একজন অপরাধী এবং সকল খুনির সহযোগী। অভিভাবক হিসেবে তিনি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তাই এই মহান সংসদে তার বক্তব্য শোনার কোনো যৌক্তিকতা নেই।

ডাঃ শফিকুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, প্রথমত, রাষ্ট্রপতি তার সময়ে হওয়া হত্যাকাণ্ডগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে খুনিদের সহযোগিতা করেছেন। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে জাতির সামনে মিথ্যাচার করেছেন। তৃতীয়ত, তিনি গণভোটের রায় ও জনগণের আকাঙ্ক্ষাকে অপমান করেছেন।

স্পিকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, সংসদে বিরোধী জোটের সদস্যদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না। তবে সংসদ কারও একার নয় এবং জনগণের পক্ষে জামায়াত সব সময় কথা বলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিরোধী জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিএনপির চিফ হুইপ নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি। একজন ফ্যাসিস্ট রাষ্ট্রপতি সংসদে বক্তব্য দিতে আসায় আমরা প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। কিন্তু স্পিকার আমাদের সুযোগ না দেওয়ায় আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।

উল্লেখ্য, সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির অপসারণ ও তার বক্তব্য নিয়ে এমন উত্তপ্ত পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর