রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক খাদ্যমন্ত্রী মন্ত্রী কামরুলের সম্পদ অনুসন্ধানে দুদক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র মেজবাহ উদ্দিন মেজু ও নেত্রকোনা জেলার মদনের সাবেক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল ইসলাম তার নিজ নামে, স্ত্রী ও সন্তানদের নামে দেশে বিদেশে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। তিনি আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতে অধিকাংশ কর্মচারীর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন।

তিনি দুর্নীতির মাধমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারি কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। নিজ নামে ৪৮/১, আজগর লেনে ৪ তলা বাড়ি নির্মাণ, মিরপুর আবাসিক এলাকায় দুটি ফ্ল্যাট, নিজ নামে মিরপুর হাউজিং এস্টেটে ৪ কাঠা জমি, নিউ টাউনে ১০ কাঠা জমি এবং দুটি টয়োটা ল্যান্ড ক্রজার গাড়ি রয়েছে ঢাকা মেট্রো-ঘ, ১৫-৭৭০৭ এবং ঢাকা মেট্রো-ঘ, ১২-১৪৩৫।

দুদক সূত্র আরও জানায়, কামরুল ইসলাম ও তার অন্যান্য আত্মীয় স্বজন নামে-বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়াও বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর