শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

সেই ছাত্রশক্তি নেতার বাড়িতে আগুন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৩ টাইম ভিউ
সেই ছাত্রশক্তি নেতার বাড়িতে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক ও ঢাকসু মুহসিন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। রাতেই ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান সাইফুল্লাহ।

তিনি লেখেন, ‘ইন্নালিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছেন।’

সাইফুল্লাহর বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ডোমঘাটা গ্রামে। শুক্রবার সকালে সাইফুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশের ঘরটিতে আগুন দিয়েছে। দক্ষিণ পাশের ঘরটিতে কুপিয়ে ভাঙচুর করেছে। পরে টের পেয়ে স্থানীয়রা আগুন নিভিয়েছে। সাইফুল্লাহ বাড়িতে ছিলেন না। তবে শুক্রবার দুপুরে তিনি বাড়িতে এসে পৌঁছান। এদিকে সকালে সাইফুল্লাহর বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিকালে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম (এমপি) সাইফুল্লাহর বাড়িতে আসার কথা রয়েছে।

এর আগে গত ৮ মার্চ রাতে ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের অভিযোগ ওঠে সাইফুল্লাহর বিরুদ্ধে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়।

এ সময় সাইফুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি।

শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’

এ ব্যাপারে সাইফুল্লাহ বলেন,গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে, গতরাতে বাড়িতে আগুন দিয়েছে এবং অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরে ভাঙচুর করেছে। আমার বাবা, মা, স্ত্রী, সন্তান পরিবার নিয়ে আতঙ্কে আছি।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে এসপি সার্কেলসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন লাগার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর