রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

অবরোধের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নরসিংদীতে অবরোধের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল চারাবাগ এলাকায় নরসিংদী জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের দিকনির্দেশনায় বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভকারীরা।

এই সময় বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন, বেলাব উপজেলা বিএনপি নেতা আকবর হোসেন মোবারক, নরসিংদী জেলা যুবদলের সদস্য ও বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন ফকির রাজ,বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন,যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ছাত্রনেতা মোফাজ্জল হোসেন,রাশেদ রায়হান, আশিক নেওয়াজ’সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন বলেন, মামলা, হামলা হত্যা, নির্যাতন করে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনকে এই গণবিরোধী সরকার কিছুতেই দমাতে পারবে না। বিএনপির ডাকা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশের জনসাধারণের সমর্থন রয়েছে।

নরসিংদী জেলা যুবদলের সদস্য মোঃ সুমন ফকির রাজ বলেন, আমরা এখন চুড়ান্ত আন্দোলন সংগ্রামে আছি। অভিষ্ট লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আমাদের গনতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সফল না করে আমরা ঘরে ফিরবো না। মামলা হামলা নির্যাতন করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না বলে ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর