মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ চট্টগ্রামের ‘ডেভিড ইমন’: প্রতি মাসে কোটি টাকার চাঁদাবাজি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিসহ ৮ কর্মকর্তা বদলি যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘ছাড় দিতে’ বাধ্য করছে ইরান শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে হুঁশিয়ারি নাহিদের শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল চালু হতে পারে চলতি সপ্তাহে

অভিনেতা জাহের আলভীকে জামিন দিল হাই কোর্ট

বিনোদন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩ টাইম ভিউ
অভিনেতা জাহের আলভীকে জামিন দিল হাই কোর্ট
ছবি-সংগৃহীত

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোটপর্দার অভিনেতা যাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে জামিন দিয়েছে হাই কোর্ট। রোববার দুই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও শেখ আবু তাহেরের বেঞ্চ তার জামিনের বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দিয়েছে।এর আগে গত ৬ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত আলভীর জামিন আবেদন নাকচ করে দেয়। তার আগে ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।

পরবর্তীতে ২১ জুন তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। ২৪ জুন শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ৩০ জুন তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলার অপর আসামি যাহের আলভীর মা নাসরিন সুলতানা গত ৪ জুন আত্মসমর্পণ করে জামিন পান। মামলার এজাহারে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবী ডিওএইচএসের বাসায় আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

সেদিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে এজাহারে তিনি অভিযোগ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর