সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েত কর্মসূচি রোববার দুপুরে শুরু হয়েছে। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির কিছু নেতাকর্মী অবস্থান নেন। এ সময় বেলা ১টার দিকে রাশেদ হায়দার নামে এক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে বিএনপির নেতাকর্মীরা তাকে আটকে মারধর করে।

১৫ মিনিট ধরে ওই যুবককে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুলিস্তানের জিরো পয়েন্টে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাশেদ হায়দারের বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরও কয়েকজনকে বেধড়ক পেটাতে দেখা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পোশাক ছিঁড়ে যায়।এর আগে রোববার বেলা ১০টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছু যুবককে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। তখন বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগান দিয়ে তাদের পেটাতে শুরু করে। একজনকে পেটানোর সময় পুলিশকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, শনিবার শহীদ নূর হোসেন দিবসে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার পরপরই অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ প্রকাশ্যে কর্মসূচি পালন করছে না। তবে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে এদিন বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। আওয়ামী লীগের ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর