রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চারটি দরজা নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা তেলের সংকট না থাকলে দাম বাড়াতে হলো কেন: রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম ‘গভীর অনুসন্ধান কূপ’ খনন শুরু দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর শঙ্কা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ গোলাম পরওয়ারের আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫ টাইম ভিউ
আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

আওয়ামী লীগ একটি বড় দল। এই দলের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি তা সংসদে পাস করানোর প্রস্তাবও করেন। রোববার বিকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, ‌‘যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে। তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।’

উদারহরণ দিয়ে তিনি বলেন, ‘যেমন, কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে।’

হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ‘আশা করি এটা তে মাননীয় এমপি হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করিয়ে আনবেন।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর