শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

আ.লীগের মনোনয়নপত্র বিক্রি বন্ধ নেতাকর্মীদের চাপে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১০৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : প্রার্থী ও প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের অত্যধিক চাপে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে আওয়ামী লীগের উপণ্ডদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, দলীয় নির্দেশনা না মানলে মনোনয়নপত্র বিক্রি শুরু করা হবে না। এ সময় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম বেলা ৩টা পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে বেলা ১১টার দিকে দলের বিপ্লব বড়ুয়া মনোনয়নপত্র বিক্রি স্থগিতের ঘোষণা দেন।

সকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার পক্ষে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি মো. শহীদুল্লাহ খন্দকার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার চঞ্চল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর