মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

ঈদে খাবারের সঙ্গে রাখুন শাহী বোরহানি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৯৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে শেষপাতে বোরহানি না থাকলে কী চলে! এবারের ঈদে সবার ঘরেই কমবেশি তৈরি হয় লোভনীয় সব খাবার। আর এই গরমে ভারি খাবার খাওয়ার পরে যদি ঠাণ্ডা ঠাণ্ডা এক গ্লাস বোরহানি না থাকে, তাহলে ঠিক জমে ওঠে না।

অধিকাংশ মানুষই বোরহানি বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বিরিয়ানির দোকান থেকে কিনে পান করেন। তবে চাইলে ঘরে খুব সহজে ও কম উপকরণ দিয়ে তৈরি করতে পারেন বোরহানি। রইলো রেসিপি-

উপকরণ

১. টকদই আধা কেজি

২. পুদিনা পাতা একমুঠো

৩. কাঁচা মরিচ ৩-৪টি

৪. ঠাণ্ডা পানি পরিমাণ মতো

৫. চিনি ২ টেবিল চামচ

৬. পুদিনার রস সামান্য ও

৭. বোরহানির মসলা ১ টেবিল চামচ।

পদ্ধতি

টকদই যদি বেশি পাতলা হয় তাহলে দই চালনিতে বা গামছায় বেঁধে রেখে দইয়ের বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে।

এরপর পুদিনা পাতা ও কাঁচা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে রস রেখে বাকিটা ফেলে দিতে হবে।

তারপর দইয়ের সঙ্গে পরিমাণ মতো ঠাণ্ডা পানি ও চিনি, পুদিনার রস ও বোরহানির মসলা মিশিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস তাহলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে বোরহানি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর