বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

এই মুহূর্তে নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে : জি এম কাদের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৮৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনে যাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। এই মুহূর্তে নির্বাচনে গেলে স্যাংশন (মার্কিন নিষেধাজ্ঞা) আসার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় জিএম কাদের প্রশ্ন রেখে বলেন, এখন যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় জি এম কাদের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানান বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি।

পিটার হাসের বক্তব্য আমেরিকা সরকারের ভাষ্য উল্লে­খ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন বুঝা গেল এতদিন পিটার হাস নিজের কোনো বক্তব্য দেননি, এটা আমেরিকা সরকারের ভাষ্য। যুক্তরাষ্ট্র এখন অফিশিয়ালি সরকার, বিরোধী দল এমনকি বিএনপিকে জানিয়েছে তারা সংলাপ চাচ্ছেন।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র যেহেতু সবাইকে চিঠি দিয়েছে, তাই আমরা আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, লু’র চিঠিটি যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থান। সংলাপ ছাড়া নির্বাচনে গেলে আমাদের দলের নেতাকর্মীদের ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে।

এ সময় তিনি ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ অবহেলা করেছে। অথচ আমরাই তাদের ক্ষমতায় থাকতে সহায়তা করেছি। জি এম কাদের বলেন, আমরা আর কোন দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দোদুল্যমান অবস্থার মধ্যেই জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হলো। মাঠের নেতাদের বক্তব্য শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জিএম কাদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর