শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে আমাকে : গয়েশ্বর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তার অফিসে পৌঁছে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে তাকে নয়াপল্টনের অফিসে পৌঁছে দেওয়া হয়।

গয়েশ্বর বলেন, সংঘর্ষের সময় আমার মাথা ফেটে রক্তাক্ত হয়। পরে কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে পুলিশ ধরে নিয়ে রাজারবাগের পুলিশ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়েও নেওয়া হয়েছিল। সেখান থেকে অফিসে দিয়ে গেল।

শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় লাগবে। এখন স্যালাইন দিতে হবে।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয় থেকে গাড়ি করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়েন। তাদের ধাওয়া দিলে গয়েশ্বর রাস্তায় পড়ে যান। এ সময় নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে তিনি আহত হন। পুলিশ তাকে সেভ করে নিয়ে আসে।

এদিন বেলা ১১টায় বিএনপির অবস্থান কর্মসূচি কেন্দ্র করে ধোলাইখাল মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এক সময় তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা। সেখান থেকে গয়েশ্বরকে আটক করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর