শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১০৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবি ও সোমবার সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে দলটির পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে।

এর আগে, অবরোধ না দিয়ে ৪৮ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত বদল করা হয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সম্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা এসেছে। দলটির সভাপতি অলি আহমদ আগামী ১২ ও ১৩ নভেম্বর সারাদেশে অবরোধের ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর