শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

জাপার প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সারাদেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থীরা হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদের।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, শুক্রবার সিলেটে জাপার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে লোকদের বের করে দেওয়া হয়েছে। সেখানে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না। নির্বাচন করতে পারবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা সারাদেশে ঘটছে।

রংপুরে এ ধরনের কোনো সমস্যা নেই জানিয়ে জিএম কাদের বলেন, রংপুর ভালো আছে, নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।

জিএম কাদের বলেন, রংপুরবাসী বঞ্চনার শিকার থেকে রক্ষা পেতে জাতীয় পার্টিকে বিজয়ী করবেন বলেও আশা করছি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এতে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর