বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

জাপার সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতীয় পার্টির (জাপা) সঙ্গে নির্বাচনী জোট বা কোনো ধরনের সমঝোতা না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন জাপার মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

তিনি আরও জানান, বেগম রওশন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন জাতীয় পার্টির একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে। জি এম কাদের অবৈধভাবে ক্যু করে জাতীয় পার্টি দখল করেছে। দলের শত শত নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তাদের মনোনয়ন বঞ্চিত করেছে। এ কারণে রওশন এরশাদ নির্বাচন বর্জন করেছেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন জাতীয় পার্টির সঙ্গে জোট বা কোনো ধরনের সমঝোতা না করা হয়। জাতীয় পার্টির সঙ্গে কোন ধরনের সমঝোতা করতে চাইলে যেন আমাদের সঙ্গে আলোচনা করা হয়।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, জি এম কাদেরের প্রতি আমাদের কোনো সমর্থন নেই।

প্রধানমন্ত্রী কি বলেছেন জানতে চাইলে এ বিষয়ে সংগঠনটির সাবেক মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা বলেন, ’প্রধানমন্ত্রী বলেছেন- তিনি বিষয়টা দেখবেন।’

তিনি আরও বলেন, ’দলের আড়াই থেকে তিনশ’ নেতাকর্মীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মনোনয়ন না দিয়ে অপমান করা হয়েছে। জাতীয় পার্টির সঙ্গে যেন জোট না হয় সে অনুরোধ জানিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন উনি দলীয় পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।’
এর আগে দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণভবনে যান জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

এ সাক্ষাতে রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে সাদ এরশাদ ও তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মশিউর রহমান রাঙা ও কাজী মামুনুর রশীদ।
প্রসঙ্গত, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর