শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ঢাকা-১৩ আসনে বড় ব্যবধানে এগিয়ে ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ টাইম ভিউ
ঢাকা-১৩ আসনে বড় ব্যবধানে এগিয়ে ববি হাজ্জাজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৩ আসনের ৬৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৩৮ হাজার ৮৯১ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৩৭ হাজার ৫৪০ ভোট। এতে বিএনপির প্রার্থী ১৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্র থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়া না পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে ফলাফল ঘোষণাকে ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উৎকণ্ঠা দেখা গেছে। বিভিন্ন স্থানে সমর্থকরা ফলাফলের আপডেট জানতে অবস্থান করছেন। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর