বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

ঢাকা ১৬ আসন থেকে আবারও মনোনয়ন কিনলেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১২ টাইম ভিউ

এস এম জীবন, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ কিনেছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি)।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এই আসনটিতে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য ছিলেন, এবারও সংসদ সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনলেন তিনি।

আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি দল খুশি হয়ে মনোনয়ন দেয়, তবে আমার আসনে উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। যা অতীতে করেছি, রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু আমার এই আসনের উন্নয়নের ইতিহাস বদলে দিব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের সাথে আপোষহীন ভাবে প্রতিবাদ করে থাকি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি শেখ হাসিনার। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য কাজ করে যাচ্ছি।

সব মিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর