রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক

দল বিলুপ্ত করে বিএনপিতে ভিড়লেন এহসানুল হুদা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ টাইম ভিউ
দল বিলুপ্ত করে বিএনপিতে ভিড়লেন এহসানুল হুদা
দল বিলুপ্ত করে বিএনপিতে ভিড়লেন এহসানুল হুদা

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন এহসানুল হুদা। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

যোগদানের আগে এহসানুল হুদা বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে আছি। আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয় দল থেকে বিএনপিতে যোগদান করছি। বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান ও বিএনপির হাতকে শক্তিশালী করতে পারবো। বিএনপি ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে অতীতের মতো মাঠে নিজের সাধ্যমতো কাজ করার চেষ্টা করবো। যারা এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।পরে সাংবাদিকরা জানতে চান- দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন কি না? জবাবে কিছুটা চুপ করে থাকেন এহসানুল হুদা। এসময় পাশ থেকে বিএনপি মহাসচিব বলেন, ‘হ্যাঁ দল বিলুপ্ত করে।’ পরে এহসানুল হুদা মহাসচিবকে বলেন, ‘এটা বলতে হবে?’ জবাবে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ, আরে আপনি বিলুপ্ত করলেন না দল?’

পরে এহসানুল হুদা বলেন, ‘হ্যাঁ, আমি দল বিলুপ্ত করে বিএনপিকে যোগদান করেছি।’

সাংবাদিকরা জানতে চান- আপনি একা নাকি দলের নেতাকর্মীরাও বিএনপিতে যোগ দিয়েছেন। জবাবে এহসানুল হুদা বলেন, ‘সবাই যোগ দিয়েছেন। নেতাকর্মীরাও সবাইকে নিয়ে আমরা যোগদান করেছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর