রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও আন্তর্জাতিক ন্যায়বিচারের দাবি

ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস পার্টি
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ টাইম ভিউ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও আন্তর্জাতিক ন্যায়বিচারের দাবি
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা ও আন্তর্জাতিক ন্যায়বিচারের দাবি

                                                                                                                            বাংলাদেশ জাস্টিস পার্টির বিবৃতি

বাংলাদেশ জাস্টিস পার্টি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের আবাসিক এলাকায় ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের ঘটনা কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইন, বিশেষ করে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এর পূর্বেও ভারতে অবস্থিত কলকাতা ও আগরতলা বাংলাদেশ উপ-হাইকমিশন ভবনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই ধারাবাহিক ব্যর্থতা উগ্র ও সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহিত করছে, যা আঞ্চলিক শান্তি ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মারাত্মক হুমকি।

বাংলাদেশ জাস্টিস পার্টি ভারতের পক্ষ থেকে একটি বিচ্ছিন্ন ঘটনাকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয় হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সহাবস্থান দক্ষিণ এশিয়ার বহু দেশের তুলনায় অধিকতর সুদৃঢ় এবং সংশ্লিষ্ট ঘটনার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার আইনের শাসনের প্রতি বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন।

আমরা জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানাচ্ছি—ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা, পতাকা অবমাননা এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে চলমান বাংলাদেশবিরোধী সংগঠিত অপপ্রচার আন্তর্জাতিকভাবে তদন্ত ও পর্যবেক্ষণের আওতায় আনা হোক। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস ও জাতিসংঘকে এসব অপপ্রচার বন্ধে কার্যকর ও বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।

বাংলাদেশ জাস্টিস পার্টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ভারতে সংখ্যালঘু মুসলমান, শিখ ও নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির মদদে সংঘটিত হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান। এই প্রেক্ষাপটে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ সকলের সমন্বয়ে একটি আন্তর্জাতিক মাইনরিটি কমিশন গঠনের জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ জাস্টিস পার্টি।

এই প্রস্তাবিত কমিশন বিশ্বের সকল দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা রক্ষায় কাজ করবে—এটাই সময়ের দাবি।

ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন

চেয়ারম্যান

বাংলাদেশ জাস্টিস পার্টি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর