রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ফিরতে ট্রাভেল পাস নিয়েছেন তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ টাইম ভিউ
দেশে ফিরতে ট্রাভেল পাস নিয়েছেন তারেক রহমান
দেশে ফিরতে ট্রাভেল পাস নিয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাসে আবেদন করেছিলেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সেই ট্রাভেল পাস পেয়েছেন তিনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

জাইমা রহমান লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

যদিও এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি বিএনপির পক্ষ থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে উপস্থিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান ঘোষণা করেছিলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর আমি বাংলাদেশে যাচ্ছি।’

তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন এবং সেখানে থেকেই দল পরিচালনা করছেন। ১/১১’র সরকার এবং পরবর্তী সময়ের বিভিন্ন সরকার তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে, এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর