মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে আলোচিত কলেজছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ঘাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি

দোহারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ টাইম ভিউ
দোহারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোহারে ইয়াবাসহ  সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার সময় উপজেলার কালেমা চত্বর হতে তাদের গ্রেফতার করে দোহার থানা পুলিশ।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম উপজেলার কাটাখালি এলাকার হালিম খানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার সময় ইয়াবা সহ সিরাজুলকে গ্রেফতার করা হয়।

দোহার থানার এসআই প্রসাদ কুমার চাকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালেমা চত্বর থেকে অভিযান পরিচালনা করে গভীর রাতে মাদক ব্যবসায়ী সিরাজুলকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর