শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি বুধবার (২২ নভেম্বর) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমাদের আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচন সুষ্ঠু হবে; তাই আমরা নির্বাচনে অংশ নেব।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে জাতীয় পার্টি। দুই দিনে ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটির আয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা। আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মূলত তিন শ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর