শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নৌকা প্রতীকে নির্বাচন করবেন বিএনপির শাহজাহান ওমর, দিলেন মনোনয়নপত্র জমা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এসে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

শাহজাহান ওমরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার জন্য ঝালকাঠি-১ এর রিটার্নিং অফিসার বরাবর আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিও পাঠানো হয়।

যেখানে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (RPO 1972) এর Article-16 (২) ও 16 (৩) অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এলাকায় মুহাম্মদ শাহজাহান ওমরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

অতএব, মুহাম্মদ শাহজাহান ওমরকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৫, ঝালকাঠি-১ এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

এর আগে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের তাকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর