শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না : মেয়র তাপস

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লজ্জায় ঠাকুরগাঁওয়ে মুখ লুকিয়েছেন উল্লেখ্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবে তিনি এ মন্তব্য করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমান সরকারের উন্নয়ন, এসব তাদের মস্তিষ্কে আসে না। যে নামগুলো এদেশের মানুষের কাছে অপরিচিত ছিল, সেই নামগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা উন্নয়ন দেখে না, তারা উন্নয়ন করতে পারে না। যাদের চোখে উন্নয়ন নেই, যারা স্বপ্ন দেখতে পারে না, তারা কখনও সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না।

বিএনপি নেতাদের সমালোচনা করে মেয়র তাপস বলেন, তারাও ক্ষমতায় ছিল। কিন্তু তারা জনগণের উন্নয়ন করতে পারেনি। তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ জনগণের চোখ দিয়ে দেখতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর