শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বাংলাদেশকে পরাশক্তির মুখোমুখি করেছে সরকার : ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ টাইম ভিউ

এস এম জীবন, স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসানীতির জন্য দায়ী আওয়ামী লীগ। আর বর্তমান সরকার বাংলাদেশকে পরাশক্তির মুখোমুখি করেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রয়াত বিএনপি নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, যে দেশগুলো মানুষের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা ভিসানীতির আওতায় পড়ে। কেনো জাতিকে এই অবস্থায় পড়তে হবে, সে প্রশ্নও তোলনে বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটা জাতির জন্য খুশির নয়, লজ্জার। নিজেদের স্বার্থে ক্ষমতায় থাকতে গোটা দেশ ও জাতিকে জিম্মি করে ফেলছে আওয়ামী লীগ। এ অবস্থা থেকে বেরোতে না পারলে জাতির অস্তিত্ব সংকটে পড়বে বলেও জানান তিনি। খালেদা জিয়ার সাজা নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে সরকার। বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর