মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫৮ টাইম ভিউ

আওয়ামী লীগকে পুনবার্সনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (২২ মার্চ) বিকালে রাজধানীর বকশিবাজারে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির লালবাগ জোনের এক ইফতারে অংশ নিয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে বলেন, বাংলাদেশে আরেকটি ১/ ১১ হতে দেওয়া হবে না। বাংলাদেশ বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এদেশে কোন বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না।

জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেয়ার বন্দোবস্ত হচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসসরা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর