শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: মঈন খান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৭ টাইম ভিউ
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: মঈন খান

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোনো স্বাধীনতা ছিল না। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামী লীগ। ছাত্র-জনতার আন্দোলনের ফশ্রুতিতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মূল ভুমিকা ছিল বিএনপির।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের গতান্ত্রিক-মৌলিক-রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।’

সদর আসনের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সাংসদ মন্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির ইফতার মাহফিলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর