শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি: হানিফ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামী লীগ বিএনপির সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ হোক সেটা চায়। সে কারণে বিএনপি আইন মেনে চিকিৎসকের পরামর্শে বিদেশে নিয়ে যেতে পারেন। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজনীতির ফায়দা নেওয়ার জন্য মিছিল সমাবেশ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে, চিকিৎসার জন্য কিছুই করছে না। আইনের প্রক্রিয়ার মাধ্যমে তার চিকিৎসার ব্যাপারে সমস্যা সমাধান সম্ভব হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ায় এডুকেয়ার স্কুল এন্ড কলেজে বাংলা ও বিজ্ঞান মেলা, অভিভাবক সমাবেশে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে তিনি আরও বলেন, বিএনপির নেতা মির্জা ফখরুল কে মুখপাত্র হিসেবে যে দায়িত্ব দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ জানে না।

তিনি আরও বলেন, বিএনপি কখনওই সুষ্ঠ নির্বাচন করতে জানে না। যড়যন্ত্র করে ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি ক্ষমতা যাওয়ার পর একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগই সুষ্ঠভাবে দায়িত্ব হস্তান্তর করেছে। সংবিধান অনুযায়ী অবাধ ও সুষ্ঠভাবে নির্বাচন করতে সম্ভব হবে।

আইনের প্রক্রিয়া সাংবাদিকদের কাছে না বলে আদালতে কে বললে সেটা আদালতই বলতে পারবে কোনটা ভুল আছে। সাংবাদিকরা আইনজীবী বা বিচারক নয় তাদের কাছে আইনের প্রক্রিয়া বিষয়ে কোন লাভ হবে না তিনি জানান।

এ সময় এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর