শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

মির্জা ফখরুলের জামিন শুনানি ২০ নভেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৯৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ফখরুলের জামিন শুনানি ২০ নভেম্বররাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে ভাঙচুর ও নাশকতার মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জামিনের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা আদালতে এ আবেদন করেন আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২০ নভেম্বর ধার্য করেন।

সরকার পতনের একদফা দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। ওই দিন দুপুরে কাকরাইল মোড়ে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করা হয়। সংঘর্ষের পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। প্রধান বিচারপতির বাসভবন ও সংঘর্ষের ঘটনায় রমনা থানায় মামলা হয়।

এতে অভিযোগ করা হয়, বিএনপির নেতাকর্মীরা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ত্রাস সৃষ্টি, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর, পুলিশের কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও পুলিশের ওপর ককটেল ফাটিয়ে তাদের আহত করে। ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত সোমবার রমনা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। বিচারক শফি উদ্দিন তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। মির্জা ফখরুল এখন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর