শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

রাজধানীতে অবরোধের সমর্থনে শাহবাগে রিজভীর নেতৃত্বে মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০১ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা অবরোধের পঞ্চম দফার প্রথম দিনে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় শাহবাগ থেকে শেরাটন মোড় পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না।

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন নেই। তালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কোনো ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডাক্তার আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডা. লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেকৃবি সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর