শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ টাইম ভিউ
রোববার জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার সন্ধ্যায় তিনি এই দুই নেতার বাসায় যাবেন। শনিবার বিএনপি মিডিয়া সেল সূত্র জানিয়েছে, তারেক রহমান প্রথমে জামায়াত আমিরের বাসায় যাবেন এবং পরে নাহিদের বাড়িতে যাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন সংসদ সদস্যরা শপথ নিতে পারেন বলে জানা গেছে।

এর আগেই সংসদে বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বাসায় গিয়ে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর