শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

শপথ নেবেন না জাপার নবনির্বাচিত এমপিরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) নির্বাচিত সংসদ সদস্যরা (জাপা) আগামীকাল বুধবার শপথ নেবেন না বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের দলের নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নেবেন না। তারা আগামীকাল বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাপা থেকে নির্বাচনে জয়ী হওয়া রুহুল আমিন হাওলাদার ডেইলি স্টারকে জানান, আগামীকাল শপথ নেওয়ার বিষয়ে তিনি এখনো দলের উচ্চপর্যায়ের কাছ থেকে কোনো বার্তা পাননি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বর্তমানে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।

জিএম কাদের ও আনিসুল হক গতকাল জানান, বুধ বা বৃহস্পতিবার তারা ঢাকায় ফিরবেন।সংসদ সচিবালয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন।

এবারের নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী ১১ আসনে জাপা প্রার্থী জয়ী হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর