শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

সরকারকে বিদায় না করা পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীরা বাড়ি ফিরে যাবেন না : খসরু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারকে বিদায় না করা পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীরা বাড়ি ফিরে যাবেন না।

তিনি বলেন, এই সরকারকে বিদায় না করা পর্যন্ত কেউ বাড়ি ফিরে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন ততক্ষণ কেউ যাবেন না।

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, সামাজিক কোনো অনুষ্ঠান থাকলে সেখানে আমরা যাব না। দেশ ও গণতন্ত্র রক্ষায় চেয়ে বড় কোনো অনুষ্ঠান নেই। তাই কোনো অনুষ্ঠানে যাব না। ঝড় ও বৃষ্টি মানব না। আর যে কর্মসূচি দেব, তা শক্তভাবে পালন করতে হবে।

তিনি বলেন, গত দুই-তিন দিনে প্রচুর বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। যারা এই কাজটি করছেন তারা ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে এই কাজটি করছেন। তারাও সবাই চিহ্নিত হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাসমাবেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আমাদের নেতা-কর্মীদের পথে পথে বাস থেকে নামিয়ে দিয়েছে। চেকপোস্টে তাদের মোবাইল চেক করা হয়েছে। এত বাধা, এত গুম, এত উৎপীড়ন—সব অতিক্রম করে মানুষ এখানে এসেছে।

যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না।

যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, পুলিশ বাহিনীকে বলতে চাই, এই অবৈধ সরকারের কোনো নির্দেশে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, গুম, খুন করবেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর