মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

স্বামীর কাছ থেকে প্রতিদিন যে কথা শুনতে চায় স্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৮৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : দাম্পত্য সম্পর্ক টিকে থাকে নারী-পুরুষের এক অন্যের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তি করে। সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই অবদান রাখা উচিত।

তবে দাম্পত্য সম্পর্ক ভালো রাখতে ও স্ত্রীকে খুশি করতে প্রত্যেক পুরুষেরই কিছু কথা নিয়মিত বলা উচিত স্ত্রীকে। আর নারীরাও মনে মনে স্বামীর মুখ থেকে এসব কথা শুনতে চান। চলুন তবে জেনে নেওয়া যাক স্বামী কোন কথাগুলো স্ত্রীকে খুশি ও সুখী করে তোলেআমি তোমাকে ভালোবাসি

মাত্র তিন শব্দের এই বাক্যটি দিয়েই কিন্তু আপনি স্ত্রীর মন ভালো করে দিতে পারেন। ভালোবাসা প্রকাশে প্রতিদিন স্ত্রীকে ‘আই লাভ ইউ’ বলুন। এতে স্ত্রীরও মন ভালো থাকবে আবার স্বামীর প্রতি ভালোবাসাও বাড়বে।

তুমি সুন্দর

স্ত্রীর প্রশংসা হয়তো অনেক স্বামীই মুখ ফুটে করেন না। তবে সব পুরুষেরই উচিত তার প্রিয়জনের প্রশংসা করা। এতে স্ত্রী অনেক খুশি হবেন। নারীরাও মনে মনে প্রিয় পুরুষের মুখ থেকে নিজের প্রশংসার কথা শুনতে ব্যাকুল থাকেন।

ধন্যবাদ

সংসারে স্বামী-স্ত্রী দুজনেরই অবদান রাখা জরুরি। তবে নারীরা একটু বেশিই সংসারের প্রতি দায়িত্বশীল হন। এ কারণে সংসারের প্রতি স্ত্রীর অবদানকে কখনো ছোট করে দেখবেন না।

সংসারের ছোটখাট কাজ করার পর স্ত্রীকে ধন্যবাদ দিন ও তার প্রশংসা করুন। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা অনেক পুরুষের মধ্যেই নেই! তবে এই অভ্যাস রপ্ত করলে দাম্পত্য কলহ অনেকটা হলেও কমবে।

তোমাকে নিয়ে আমি গর্বিত

স্ত্রীর কোনো কাজ বা মতামতকে কখনো ছোট করে দেখা উচিত নয়। স্ত্রীর সাফল্যে তাকে নিয়ে গর্বিতবোধ করার মানিসকতা অর্জন করা উচিত সব পুরুষেরই। নারীরা মনে মনে তার সঙ্গীর কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়ার আশা করেন।

আজকের দিনটি কেমন কাটলো?

দিনশেষে ঘরে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করুন এই প্রশ্ন। হয়তো আপনি সারাদিন বাইরে অনেক পরিশ্রম করেন, তবে অনেক স্ত্রী কিন্তু ঘরে-বাইরে দুই জায়গা সামলাই। তাই স্ত্রীর প্রতি আপনি যে যত্নশীল তা বোঝাতে জিজ্ঞাসা করুন তার দিনটি কেমন কেটেছে।

আমি তোমাকে বিশ্বাস করি

স্ত্রীর প্রতি নিজের বিশ্বস্ততা প্রকাশে দিনের বিভিন্ন সময়ে কথা প্রসঙ্গে এ বিষয়টি তাকে জানান। স্ত্রীর যে কোনো সিদ্ধান্তের উপর যদি পুরুষ সঙ্গী আস্থা রাখেন তাহলে নারীরা খুবই খুশি হন।

আমি তোমার পাশে আছি

যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে আশ্বাস দিন যে আপনি তার পাশে আছেন। তাহলে জীবনের যে কোনো পরিস্থিতির কথা স্ত্রী আপনাকে জানাতে ইচ্ছুক হবেন, আপনাকে কখনো ভয় পাবেন না। স্ত্রীর ভালো বন্ধু হওয়ার চেষ্টা করা উচিত সব পুরুষেরই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর