রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন হাদির স্ত্রী এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে গিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে।

অবস্থান নেয়ার সঙ্গে সঙ্গে আরও সদস্য যোগ দিতে শুরু করলে যমুনা অভিমুখী সকল সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা ইন্টারকন্টিনেন্টাল হোটেল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালান। এই সময় তারা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের সদস্যরা জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে হাদির হত্যার বিচার সম্পূর্ণ করতে হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। এছাড়া তারা জাতিসংঘে হত্যার তদন্তের জন্য অনুরোধ জানানোসহ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরপরই, ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতেই তিনি মারা যান।

এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর