শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বিএনপির ইতিহাস হলো নির্বাচন বানচাল করা : হাসানুল হক ইনু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২১০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপির ইতিহাস হলো নির্বাচন বানচাল করা, আগুন সন্ত্রাস করা। মুখে যতই নির্বাচন, গণতন্ত্রের কথা বলুক না কেন, বিএনপি মূলত সংবিধান-গণতন্ত্র বানচালের ষড়যন্ত্রকারী। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি, রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। বিএনপির কাছ থেকে এর বেশি কিছু আশা করাও যায় না। রাজনীতি থেকে এদের বিদায় করার সময় এসেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা পরিবারের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।

ইনু বলেছেন, মুখে নির্বাচনের কথা বললেও এর জন্য সারাদেশে বিএনপির কোনো প্রস্তুতি নেই। তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে। ১৪ বছর ধরে আগুন সন্ত্রাস, জঙ্গি তাণ্ডব মোকাবিলা করেছে সরকার। ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে এই সরকার সক্ষম।

‘টিকে থাকতে সরকার বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ইনু বলেন, বর্তমান সরকার প্রধান বিদেশে সফর করছেন উন্নয়নের জন্য। বিদেশিদের সাথে উন্নয়ন ছাড়া কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে কথা হয় না।

ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর