শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাড়িতে অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলার চিনিশপুরস্থ খায়রুল কবীর খোকনের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

এদিন বিকালে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে পাঁচটার দিকে একটি মাইক্রোবাসে করে দশ-বারোজন দুর্বৃত্ত খায়রুল কবির খোকনের বাড়ির সামনে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটালে বাড়ির কেয়ারটেকার জাকির ভয়ে পালিয়ে যায়। পরে তারা দ্বিতল ভবনের দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে বাড়ির দোতলায় উঠে প্রথমে পশ্চিম পাশের কক্ষে অগ্নিসংযোগ ঘটায়। পরে পরপর প্রতিটি কক্ষে আগুন দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে ২৫ মে দুই পদবঞ্চিত ছাত্রদল নেতাকে গুলি হত্যার ঘটনার কারণেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, আমরা সোয়া পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েছি। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। আমরা এসে দেখি ঘরের প্রতিটি রুমের মধ্যে আগুন জ্বলতেছে। আমরা প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এছাড়া বাড়িতে ঢুকার সময় নিচে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর