শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী তরিকুলের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২০৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ এনে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।

সোমবার বেলা পৌনে ১২টায় বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

তরিকুল ইসলাম বলেন, ‘কেন্দ্রগুলোতে ভোটার নেই, শুধু একটি নির্দিষ্ট দলের লোকজন আছে সবখানে। অন্য কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। আমি আশা করেছিলাম নির্বাচন হয়তো সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। কিন্তু তা হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমি বারবার নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের মতো ছোট ছোট স্বতন্ত্র প্রার্থীদের মূল্যায়ন করেন না। আমাদের কোনো কথা ও অভিযোগ তারা আমলে নেন না।’

তরিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ঢুকতে না দেওয়া এমন সব কারণে নিজের আত্মসম্মান থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি এই নির্বাচন বর্জন করলাম, সরে দাঁড়ালাম।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর