বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

একদফা দাবিতে শুক্রবার ঢাকায় গণমিছিলের ঘোষণা বিএনপির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৯৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগরে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১১ আগস্ট) জুমার নামাজের পর ঢাকা মহানগরে উত্তর ও দক্ষিণে এ গণমিছিল হবে।বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির পাশাপাশি আন্দোলন শরিক সমমনা রাজনৈতিক দলগুলোও রাজধানীতে গণমিছিল করবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, “যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা আওয়ামী লীগ ধুলিসাৎ করে দিয়েছে। গণতন্ত্রের মোড়ক পড়ে দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করেছে। ১৪ বছরের অন্যায়-অত্যাচার, লুণ্ঠন ও দুর্নীতির মাধ্যমে দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে।”

তিনি আরও বলেন, “আজ খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে তাদের কোনো বিচার নেই।”

বিএনপি মহাসচিব বলেন, “বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ নির্বাচনের আগে সরকার মাঠ ফাঁকা রাখতে চায়। যাতে জনগণ ভোট কেন্দ্রে না যেতে পারে। এই সরকার যদি আবার ক্ষমতায় আসে শুধু গণতন্ত্রই নয়, হুমকির মুখে পড়বে দেশে সার্বভৌমত্ব।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলটির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর