শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। জ্বর কমেছে। রক্তের হিমোগ্লোবিন বেড়েছে। ডায়াবেটিসসহ অন্যান্য জটিলতা অ্যান্টিবায়োটিক দিয়ে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। আগামী সোমবার কিংবা মঙ্গলবার হাসপাতাল ছাড়তে পারেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার (১৮ আগস্ট) রাতে এ কথা জানান। তিনি বলেন, ম্যাডামের ফুসফুসে জমা পানি কমে আসছে। বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বুধবার রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁর করোনারি হার্টে সমস্যা দেখা দেয়। অন্যদিকে, লিভারের সমস্যার কারণে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ফুসফুসে কিছুটা পানি জমে। রক্তচাপ ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা হচ্ছিল। এজন্য বৃহস্পতিবার তাঁকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর