মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবের কপি বিএনপির হাতে এসে পৌঁছেছে। পর্যালোচনা করে এর মতামত দেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগে রাজনীতিকদের সম্মানে গণঅধিকার পরিষদের ইফতার আয়োজনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই এই প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে এগিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

এসময় দলটির আর স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, কৃত্রিমভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। কিছু কিছু দল বিভিন্ন কথা বলছে, এমনটা হলে জুলাই বিপ্লবের চেতনা বিনষ্ট হবে। অনুষ্ঠানে বিভিন্ন রজনৈতিক দলের নেতারা অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর