শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে : খসরু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সিইসি সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন: খসরুবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সরকারের টুলস (হাতিয়ার) হিসেবে কাজ করছেন। এই লোকটার (সিইসি) কাজ হচ্ছে, ও যে কাজগুলো করছেন এটাই তার কাজ। তাকে ওখানে বসানো হয়েছে সে একটা টুলস, সে ফ্যাসিস্ট রেজিমের টুলস।

রোববার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনডিএম থিংক ট্যাংক ‘গভর্নেন্স এন্ড পলিসি রিসার্চ- (জিপিআর) আয়োজিত ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন: নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।

আমির খসরু বলেন, ওর (সিইসি) তো কাজই হচ্ছে এটা যে, আগামী নির্বাচনটা কিভাবে চুরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায়। দিস ইজ হিজ জব। তার থেকে কি এসপেক্ট করবেন? এদের কাজ থেকে কিছু এসপেক্ট করতে পারবেন না।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে সে যে কথাগুলো বলে সেই আগের মতো চুরি করে ক্ষমতায় বসানোর চিন্তা তার মধ্যে। তার কাছ থেকে প্রত্যাশা করার কোনো কারণ নাই। কে যেন একজন এখানে বলেছিলেন যে, চিফ ইলেকশন কমিশনার নাকি বলেছেন, সরকারের সহায়তা লাগবে না, আবার বলে কোনো সমস্যা নাই। একেক সময়ে একেক কথা উনি বলেন।

খসরু বলেন, আইন-কানুন, দেশের প্রতিষ্ঠান কোনো কিছু কাজ করছে না। গণমাধ্যম স্বাধীন নেই, নিয়ন্ত্রিত।

যারা যেখানে বসে আছে এরা ফ্যাসিস্ট রেজিমকে সার্ভ করছে। এই রেজিমকে বিদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এটা কোনো দলের সংগ্রাম না, এটা ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম। একবার মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর