রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে: ওসমান হাদির ভাই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ টাইম ভিউ
বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে: ওসমান হাদির ভাই
বিচার চাইলে আন্দোলন চালিয়ে যেতে হবে: ওসমান হাদির ভাই

আন্দোলনের চাপ না থাকলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করছেন এই জুলাই যোদ্ধার ভাই শরিফ ওমর বিন হাদি। রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন ওমর বিন হাদি।

শরিফ ওমর বিন হাদি বলেন, ওসমান হাদিকে ভালোবাসলে, তার হত্যার বিচার চাইলে, শাহবাগকে ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত হিসেবে কায়েম করতে চাইলে জনগণকে আন্দোলন অব্যাহত রাখতে হবে।ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদির সংগ্রামের কথা তুলে ধরে তার ভাই ওমর বিন হাদি বলেন, আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না। কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন, আমার সঙ্গে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না।

ওসমান হাদি যে বিপ্লবী আন্দোলন শুরু করেছিল, যেই আন্দোলনের কারণে শহীদ হয়েছে, তার অসমাপ্ত বিপ্লব দেশের মানুষকে সমাপ্ত করতে হবে বলেন ওমর বিন হাদি।

ওমর বিন হাদি বলেন, ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার, ইনকিলাব মঞ্চের সদস্যরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।

জামায়াতের এই মাহফিলে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী জসীম উদ্দিন সরকার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ। ওসমান হাদির জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ অনুষ্ঠান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর