রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুতে তদন্ত কমিটি গঠন সরকার গঠনের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ
ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’
ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিতে ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শরিফ ওসমান হাদির স্মরণে এবং তার হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে ‘শহীদি শপথ’ পাঠ করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের শপথ পাঠ করান।শপথ পাঠের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাবের বলেন, মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে গেছেন। তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি করবে না এবং তার হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না উল্লেখ করে তিনি বলেন, তার জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। সে সময়ও সংগঠনটি সহিংস কর্মসূচির পথে যায়নি বলে দাবি করেন তিনি।

জাবের আরও বলেন, ওসমান হাদির হত্যাকে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও ন্যায়বিচারের ওপর আঘাত হিসেবে দেখছে ইনকিলাব মঞ্চ। তিনি অভিযোগ করেন, সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং বিচার প্রক্রিয়ায় গড়িমসি করা হচ্ছে। তিনি দাবি জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ২৫ ডিসেম্বর রাজনৈতিক ব্যস্ততার সুযোগে হত্যাকাণ্ডে জড়িতদের দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। হত্যার পেছনে প্রভাবশালী ব্যক্তি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জানান, আগামী ২৫ ডিসেম্বরের পর সারাদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, দেশ একটি সংকটকাল অতিক্রম করছে এবং এই পরিস্থিতিতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে জুলাইয়ের গণআন্দোলনের চেতনা ব্যর্থ হয়ে যাবে—এটি তারা হতে দেবেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর